নৌবাহিনীতে এমটিডি পদে ৪২ নিয়োগ




বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক মোটরগাড়ি চালক (এমটিডি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখে নিন পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :

যোগ্যতা

অষ্টম শ্রেণি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় পাঁচ বছর অভিজ্ঞতাধারী হতে হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থীদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন

পদটিতে সরকারি গ্রেড-১৫ অনুযায়ী বেতন দেওয়া হবে নয় হাজার ৭০০ টাকা থেকে ২৩ হাজার ৪৯০ টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত কাগজপত্রসহ আবেদনপত্র পাঠাতে পারবেন ‘পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩’ ঠিকানায়। আবেদন করার সুযোগ থাকবে ৩০ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ৬ অক্টোবর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :





Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment