মাধ্যমিক পাসেই যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে




তরুণদের জন্য স্বপ্নের ক্যারিয়ারের সুযোগ দিয়ে আবারও প্রকাশিত হয়েছে নৌবাহিনীতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি। নাবিক ও এমওডিসি  (নৌ) পদে এ-২০১৭ ব্যাচে ভর্তি নেওয়া হবে। বিভিন্ন পদে আবেদনের জন্য দেখে নিন বিস্তারিত :

শিক্ষাগত যোগ্যতা

ডিই বা ইউসি : বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.০০ পেতে হবে। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত থাকলে এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ‘এ’ গ্রেডপ্রাপ্ত প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।

মেডিকেল : রসায়ন, পদার্থ, জীববিজ্ঞানসহ এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.০০ পেতে হবে।

পেট্রলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড, এমওডিসি (নৌ) : ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

টোপাস : পঞ্চম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে এই পদে।

শারীরিক যোগ্যতা

সিম্যান ও এমওডিসি (নৌ) পদের জন্য প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে। এ ছাড়া পেট্রলম্যান শাখার জন্য উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ও অন্যান্য শাখার জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হলেই আবেদন করা যাবে। প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। এ ছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করতে হবে।

অন্যান্য যোগ্যতা

প্রার্থীদের বয়স আগামী ১ জানুয়ারি, ২০১৭ তারিখে ১৭ থেকে ২০ বছর হতে হবে। তবে এমওডিসি  (নৌ) পদের জন্য বয়সসীমা ১৭ থেকে ২২ বছর। পদগুলোতে আবেদনের জন্য শুধু অবিবাহিত পুরুষ প্রার্থীরাই গ্রহণযোগ্য। এ ছাড়া আবেদনকারীদের সাঁতার জানতে হবে।

বেতন ও ভাতা

নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য সুবিধাও থাকবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট ঠিকানায় (www.joinnavy.mil.bd) বিজ্ঞাপনে উল্লেখিত নিয়মে আবেদন করতে পারবেন। আবেদনের পর ভর্তির জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিস্তারিত জানতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ২৬ অক্টোবর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :



 

Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment