বিনা অভিজ্ঞতায় চাকরির সুযোগ দিচ্ছে চ্যানেল টোয়েন্টিফোর


জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চ্যানেল টোয়েন্টিফোর। ‘এক্সিকিউটিভ, আইটি অ্যান্ড নেটওয়ার্কিং’ পদে কোনো অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে।

যোগ্যতা
‘আইটি অথবা আইসিটি সিস্টেম’ বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞাপনে সদ্য পাস করেছেন এমন প্রার্থীদের আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদটিতে ‘ট্রাবলশুটিং ও উইনডোজ সিস্টেম ম্যানেজমেন্টে’ পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া আগ্রহীদের বাংলাদেশের যে কোনো জায়গায় এবং রাত্রিকালীন কাজ করার করার মানসিকতাসম্পন্ন হতে হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে ১২ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment