জরিপে কে এগিয়ে, হিলারি নাকি ট্রাম্প?


মার্কিন নির্বাচনের সর্বশেষ পাঁচটি পোলের ফলাফল অনুযায়ী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মাত্র দুই পয়েন্টের ব্যবধান রয়েছে। ছবি : এএফপি



আর মাত্র দুদিন পরই ৮ নভেম্বর। প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনের জন্য এদিন ভোট দেবেন মার্কিন জনগণ। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই কমছে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মধ্যেকার নির্বাচনী জরিপে সমর্থনের পার্থক্য।

সর্বশেষ পাঁচটি পোলের ফলাফল হিসাব করে জানা গেছে, ৪৬ শতাংশ মার্কিন ভোটার সমর্থন দিচ্ছেন হিলারি ক্লিনটনকে।

অপর দিকে, ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন ৪৪ শতাংশ। কিছুদিন আগেও কয়েকটি জরিপে ট্রাম্পের চেয়ে দুই অঙ্কের ব্যবধানে এগিয়ে ছিলেন হিলারি।

সম্প্রতি হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার পুনরায় তদন্তের ঘোষণা দিয়েছেন মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) প্রধান জেমস কমি। বিশ্লেষকদের মতে, ওই ঘোষণাই নির্বাচনী জরিপে হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যেকার ব্যবধান কমিয়ে দেওয়ার জন্য দায়ী। এবিসি নিউজ/ওয়াশিংটন পোস্টের পোলে গত ২৩ অক্টোবর ট্রাম্পের চেয়ে ১২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন হিলারি। এক সপ্তাহের ব্যবধানে দুজনের ব্যবধান কমেছে এক
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment