বিভিন্ন পদে চ্যানেল টোয়েন্টিফোরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চ্যানেল টোয়েন্টিফোরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জুনিয়র ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও টেকনিশিয়ান সুপারভাইজার পদে এ নিয়োগ দেওয়া হবে।

জুনিয়র ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার
তড়িৎ ও বিদ্যুৎ প্রকৌশলে ন্যূনতম ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি যেকোনো শিফটে কাজ করতে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া প্রার্থীকে বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।

টেকনিশিয়ান সুপারভাইজার
পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে তড়িৎ ও বিদ্যুৎ প্রকৌশলে ন্যূনতম ডিপ্লোমা পাস হতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে হবে।

টেকনিশিয়ান
তড়িৎ ও বিদ্যুৎ প্রকৌশলে ‘ভোকেশনাল ট্রেড কোর্সে’ পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বিডিজবস ডটকমের মাধ্যমে ২০ নভেম্বর, ২০১৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment