আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ


বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এইচআর-লজিস্টিক কর্মকর্তা পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ বা স্নাতক পাস প্রার্থীদের পদটিতে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে রিয়েল স্টেট কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতাধারীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া নিয়োগপ্রাপ্তদের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট আকৃতির ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সম্পূর্ণ জীবনবৃত্তান্ত পাঠাতে হবে ‘আবুল খায়ের গ্রুপ, ডি টি রোড, পাহাড়তলী, চট্টগ্রাম’ ঠিকানায়। এ ছাড়া প্রার্থীরা ই-মেইলের মাধ্যমেও তাদের জীবনবৃত্তান্ত পাঠাতে পারবেন। ই-মেইল করার ঠিকানা ‘opportunity@abulkhairgroup.com’।  এ ছাড়া প্রয়োজনীয় তথ্যের জন্য ফোন করা যাবে ০১৭১৩১০৫৮৫৮ নম্বরে। আবেদন করার সুযোগ থাকছে ১৭ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment