বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে এসিআই

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই লিমিটেড। ‘মার্কেটিং অফিসার- ফার্টিলাইজার’, কাস্টমার সার্ভিস অফিসার- এসিআই এনিমেল হেলথ’ ও ‘প্রোডাক্ট অফিসার- এসিআই এনিমেল হেলথ’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

মার্কেটিং অফিসার- ফার্টিলাইজার

কৃষি বিষয়ে বিএসসি, অ্যাগ্রিবিজনেস বিষয়ে বিবিএ বা এমবিএ অথবা উদ্ভিদতত্ত্ব বা প্রাণীবিদ্যা বিষয়ে বিএসসি ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি যেকোনো বিষয়ে স্নাতক পাস এবং ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিতে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া প্রার্থীদের মোটরবাইক চালানোর জ্ঞান থাকতে হবে এবং গ্রাম এলাকায় কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।

কাস্টমার সার্ভিস অফিসার- এসিআই এনিমেল হেলথ

পশুপালন বিষয়ে বিএসসি, ডক্টর ইন ভেটেরিনারি মেডিসিন অথবা ফিশারিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা ছাড়াই পদটিতে আবেদন করা যাবে। তবে গবাদি পশু ও পোলট্রি সম্পর্কিত জ্ঞান থাকতে হবে। এ ছাড়া প্রার্থীকে মোটরবাইক চালানো জানতে হবে।

প্রোডাক্ট অফিসার- এসিআই এনিমেল হেলথ

ডক্টর ইন ভেটেরিনারি মেডিসিন পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে পশুস্বাস্থ্য ব্যবসা বা এনিমেল হেলথ বিজনেসে অভিজ্ঞতাসহ এম ফার্ম বা বি ফার্ম ডিগ্রিধারীরাও আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়া ফার্মাকোলজি, সাইকোলজি ও মাইক্রোবায়োলজি বিষয়ে জ্ঞানসম্পন্ন হতে হবে।

আবেদন প্রক্রিয়া

শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ২০ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন-





Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment