চ্যানেল টোয়েন্টিফোরে আকর্ষণীয় চাকরি


তরুণদের জন্য মিডিয়ায় ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চ্যানেল টোয়েন্টিফোর। ‘জয়েন্ট নিউজ এডিটর’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, সাংবাদিকতা বা ইংরেজি বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

আবেদন প্রক্রিয়া

বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করা যাবে। পাশাপাশি ‘hr24@channel24bd.tv’ ঠিকানায় ই-মেইলের মাধ্যমেও আবেদন করার সুযোগ পাওয়া যাবে। এ ছাড়া আগ্রহী প্রার্থীরা ডাকযোগেও আবেদন করতে পারবেন। প্রার্থীর জীবনবৃত্তান্ত ও দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদন করতে হবে ‘চ্যানেল টোয়েন্টিফোর, ৩৮৭ (সাউথ), তেজগাঁও আই/এ, ঢাকা-১২০৮’ ঠিকানায়। প্রার্থীরা আগামী ৮ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment