৩৭তম বিসিএস লিখিত পরীক্ষা ১২ ফেব্রুয়ারি

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, খুলনা, রংপুর ও রাজশাহীতে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ.ই.ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষায় ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন প্রার্থী অংশ নেয়।

গত ১ নভেম্বর ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৮ হাজার ৫২৩ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment