রংপুরে বাবু হত্যাকারিদের গ্রেফতারের দাবীতে বিক্ষেভ সমাবেশ





 রনজিত দাস: রংপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনয়নের অন্যতম সদস্য নুরুজ্জামান বাবুর খুনিদের গ্রেফতারের শনিবার গতকাল শনিবার সকালে রংপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনয়নের ব্যানারে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন- ইউনয়নের সভাপতি সফিকুল ইসলাম (টিটু) ।উপস্থিত থেকে বক্তব্য রাখেন- রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহবায়ক, দৈনিক ইত্তেফাক ও নিউজ ২৪এর অফিস প্রধান সাংবাদিক ওয়াদুদ আলী, এটি এন বাংলা ও এটিএন নিউজের ব্যুরো প্রধান সাংবাদিক মাহবুবুল ইসলাম, বৈশাখী টিভির অফিস প্রধান আফতাব হোসেন,সদর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান ও জাসদ নেতা মাসুদ-উন-নবী মুন্না, পত্রিকা এজেন্ট আব্দুল হান্নান, কিসমত আলী, জিল্লুর রহমান জুয়েল, রুহুল আমিন জুয়েল মোস্তফা, ইউনিয়নের উপদেষ্টা-খুরশিদ আলম, হকার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক-আবুল কাশেম, প্রবীণ নেতা মজিবর রহমান, সাধারণ সদস্য- জাকির হোসেন, শফিকুজ্জামান, ওয়াজেদ- এছাড়াও নিহত বাবুর বড় ভাই মাসুম মিয়া, বড় বোন-আনিছা বেগম, ছোট ভাই দুলাল মিয়া ও ছোট বোন আকিলা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে বাবুর খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান। দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও তারা বক্তব্যে তুলে ধরেন।





Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment