রংপুর টুডে ওয়েবডেস্ক : হালকা কুয়াশা ও ঠাণ্ডা হাওয়া এরই মধ্যে শীতের বার্তা দিচ্ছে প্রকৃতিতে। আর শীত মানেই শাকসবজির মৌসুম। প্রচুর পরিমাণে শাকসবজি উৎপন্ন হওয়ায় শীতে দামও কম থাকে। তাই শীতের শাকসবজি হিসেবে, বিশেষ করে ফুলকপি খেতে পারেন। ❏ ফুলকপির মধ্যে প্রচুর ফাইবার রয়েছে। রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং হৃদযন্ত্র সুস্থ রাখে।
❏ প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিড্যান্ট থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
❏ ক্যালসিয়াম থাকায় হাঁর ও দাঁতের গঠন মজবুত করে ফুলকপি।
❏ ফুলকপিতে ম্যাগনেশিয়াম, ফসফরাসস, জিঙ্ক রয়েছে। যা শরীরের ক্ষয় রুখতে সাহায্য করে।
❏ গর্ভবতী মহিলারা ফুলকপি খেতে পারেন। প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং বি থাকায়, ফুলকপি ভ্রূণের গঠনে সাহায্য করে।
❏ ওজন কমাতে চাইলেও ফুলকপি খেতে পারেন। ১০০ গ্রাম ফুলকপিতে মাত্র ২৫ ক্যালরি রয়েছে।
❏ ফুলকপিতে ভিটামিন সি ও ম্যাঙ্গানিজ রয়েছে। ত্বকের বলিরেখা রুখতে এর জুড়ি নেই।
0 comments:
Post a Comment