আকর্ষণীয় পদে তরুণদের নিয়োগ দিচ্ছে ব্র্যাক


তরুণদের চাকরির সুযোগ দিচ্ছে বহুজাতিক সেবাদানকারী প্রতিষ্ঠান ব্র্যাক। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানটিতে। ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ফ্লিট’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া মাইক্রোসফট অফিস চালনায় দক্ষ ও যোগাযোগে পারদর্শী হতে হবে।

আবেদন প্রক্রিয়া
ব্র্যাকের ওয়েবসাইট (bit.ly/2ilKqwW) থেকে অনলাইনে আবেদন করা যাবে। এ ছাড়া প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ‘resume@brac.net’ ঠিকানায় ই-মেইল করার মাধ্যমেও আবেদন করতে পারবেন। আবেদন করার সুযোগ পাওয়া যাবে ৫ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment