দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রত্নাদীঘি এলাকায় আজ সকাল ছয়টার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছেন বলে জানা যায়। দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। ঢাকা-দিনাজপুর মহাসড়কে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
0 comments:
Post a Comment