চীন-পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন রাশিয়ার, চিন্তা বাড়ল ভারতের

ভারতের পাকিস্তানবিরোধী অবস্থানে বড়সড় ধাক্কা লাগল। চীন-পাকিস্তান ইকনমিক করিডোরকে (সিএফপিসি) শুধু সমর্থনই নয়, তার সঙ্গে ইউরেশিয়ান ইকনমিক ইউনিয়নকে জুড়ে দেয়ার চিন্তাভাবনাও করছে রাশিয়া। সোমবার এমনটাই ঘোষণা করলেন পাকিস্তানে রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সি দেদভ।

চীনের জিনজিয়াং থেকে পাকিস্তানে গোয়াদর পর্যন্ত এই করিডোরের জন্য তৈরি রাস্তা পাকিস্তান অধিকৃত গিলগিট-বালতিস্তানের ওপর থেকে যাচ্ছে। যদি এই করিডোর তৈরি হয় তবে সীমান্তে পাকিস্তান এবং চীনের দিক থেকে আরো চাপে থাকবে ভারত।

এ প্রসঙ্গে ভারতের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স এক্সপার্ট ব্রহ্মা চেলানি বলেন, ‘সম্ভবত মস্কো ভারতকে আর বিশ্বাসযোগ্য কাছের বন্ধু মনে করছে না। সিইপিসিকে খোলা সমর্থন এবং পাকিস্তানে থাকা তালিবানকে প্রচ্ছন্নভাবে দেখেও না দেখা সেই দিকেই নির্দেশ করছে।’

উরি হামলার পর রাশিয়া জানিয়েছিল পাকিস্তানের সঙ্গে কোনো যৌথ সামরিক মহড়া করছে না। তবে তার কিছু দিনের মধ্যেই সেই মহড়া হয়। তাতে রাশিয়া জানায়, এটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের হাত শক্ত করার জন্য করা হয়েছে। তারা জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে বিভিন্ন চুক্তি ভারতের রাস্তায় আসবে না। হার্ট অফ এশিয়া সামিটে রাশিয়ার এক প্রতিনিধি জামির কাবুলভ বলেন, ‘আমেরিকার সঙ্গে ভারতের নৈকট্য নিয়ে রাশিয়া কখনো কিছু বলেনি। তাই পাকিস্তানের সঙ্গে রাশিয়ার নৈকট্য নিয়ে ভারতের অভিযোগ করা উচিত নয়। তা ছাড়া পাকিস্তানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভারতের মতো এতটাও কাছের নয়।’
অভিযোগ থাকুক বা না থাকুক, রাশিয়ার সঙ্গে পাকিস্তানের এই নতুন ‘রসায়ন’-এর দিকে ভারতের তীক্ষ্ণ নজর অবশ্যই থাকবে, জানিয়েছে ভারতীয় মিডিয়া।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment