তরুণদের জন্য ইউসিবি ব্যাংকে চাকরি


ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ‘অডিটরস ফর ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়ান্স ডিভিশন’ পদে বাংলাদেশি নাগরিকদের এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি প্রার্থীদের আর্টিকেলশিপ কোর্স সম্পন্ন করা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে পারদর্শী হতে হবে।

আবেদন প্রক্রিয়া

শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :

Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment