প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ


জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের প্রাণ গ্রুপ। শুধু পুরুষ প্রার্থীদের ‘গ্রাফিক ডিজাইনার’ পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

যোগ্যতা

চারুকলা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে আকর্ষণীয় ফলসহ অন্যান্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস প্রার্থীদের জন্যও আবেদন করার সুযোগ থাকছে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর পর্যন্ত অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

আবেদন প্রক্রিয়া

শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের সুযোগ থাকবে ৩১ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment