আজ নীলফামারীসহ রংপুর বিভাগের ৮ জেলায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স





আজ বুধবার ডিজিটাল বাংলাদেশের রূপকার  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জনগনের সাথে মাঠপর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলবেন। সকাল সাড়ে ১০টায় রংপুর বিভাগের ৮ জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও জঙ্গীবাদ দমনসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্টরা জানান ঢাকা প্রধানমন্ত্রীর দফতর হতে রংপুর বিভাগের নীলফামারী রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়,ঠাকুরগাও ও গাইবান্ধা জেলার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সরকারী সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ,জনপ্রতিনিধি,ব্যবসায়ী সহ সকল পর্যায়ের জনগনের সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন প্রধানমন্ত্রী ।

নীলফামারী জেলার ৬ উপজেলাসহ ইউনিয়ন পর্যায়ে বিদ্যালয় চত্বরে প্যান্ডেল টানিয়ে সরাসরি ভিডিও কনফারেন্সের সকল নির্দেশনা ও প্রস্তুতি শেষ করেছে নীলফামারী জেলা প্রশাসন।

নীলফামারী সদর উপজেলার কনফারেন্সটি নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমসাময়িক ঘটনা ও দেশের চলমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত কথা বলবেন জননেত্রী শেখ হাসিনা।


Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment