ইরাকের পশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর অভিযান শুরু



সিরীয় সীমান্তবর্তী ইরাকের পশ্চিমাঞ্চলের যেসব এলাকা এখনো ইসলামিক স্টেট গ্রুপের নিয়ন্ত্রণে সেসব এলাকা পুনর্দখলের লক্ষে দেশের সামরিক বাহিনী বৃহস্পতিবার অভিযান শুরু করেছে। কমান্ডাররা একথা জানান।
জাজিরা অপারেশন কমান্ডের কমান্ডার লে: জেনারেল কাশেম মোহাম্মাদি বলেন, আইএসের কাছ থেকে ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার এলাকা মুক্ত করতে সামরিক অভিযান শুরু করা হয়েছে।
তিনি জানান, মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান বাহিনীর সহযোগিতায় সেনাবাহিনীর সপ্তম ডিভিশনের নেতৃত্বে এ অভিযান শুরু করা হয়।
এ অভিযানের প্রধান লক্ষ্য ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনাহ, রাওয়া ও আল-কাইম এলাকার নিয়ন্ত্রণ নেয়া।
মোহাম্মাদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমাদের বাহিনী হাদিতা থেকে বিভিন্ন দিক থেকে আনাহ’র দিকে অগ্রসর হচ্ছে।’

Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment