ঠাকুরগাঁওয়ে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, প্রেমিক আটক


ঠাকুরগাঁওয়ে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, প্রেমিক আটক


 ঠাকুরগাঁওয়ের মোলানখুড়ি বাঁশমালিপাড়ায় সাবিত্রি রানী (১৩) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বাড়ির পাশে একটি নদীর ধারে গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাবিত্রির প্রেমিক ভোলানাথকে (২৩)  আটক করেছে পুলিশ। আটক ভোলানাথ রানীশংকৈল উপজেলার ডাবতলী গ্রামের রামপ্রসাদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাবিত্রি বাড়ি থেকে বের হয়। এর পর তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

৪নং বড়গাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রভাত কুমার সিংহ বলেন, শিনুযা নদীর পাশে গাছে সাবিত্রির ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।  দীর্ঘ দিন ধরে ভোলানাথের সঙ্গে সাবিত্রি রানী মোবাইলে কথা বলতো। ঘটনার রাতেও মোবাইল ফোনে কথা হয়েছিল তাদের।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার সকাল ৭টায় মোলানখুড়ি গ্রামের সিংহনদীর পাশে একটি গাছে সাবিত্রির ঝুলন্ত মরদেহ দেখা যায়। এর পর স্থানীয় থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

এ ঘটনায় সাবিত্রির পিতা সুমেন রায় অভিযোগ করে বলেন, ভোলানাথই হত্যার জন্য দায়ী। সেই হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।

ঠাকুরগাঁও থানার এসআই দৌলা একজন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।


Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment