পাক-ভারত যুদ্ধে পরমাণু বোমা ব্যবহার হবে



পাকিস্তান-ভারতের আঞ্চলিক সঙ্ঘাতের ক্ষেত্রে পরমাণু বোমা ব্যবহার হতে পারে হুঁশিয়ারি উচ্চারণ করেন আমেরিকার বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

ওয়াশিংটনের কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসে দেয়া ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি বলেন, তার ভাষায়, কেবল উত্তর কোরিয়া নয় বরং রাশিয়া, পাকিস্তান এবং অন্যান্য দেশ বিরূপ পদক্ষেপ নিচ্ছে। এতে শুধু ইউরোপ, দক্ষিণ এশিয়া বা পূর্ব এশিয়ার আঞ্চলিক সঙ্ঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়ছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মার্কিন পরবর্তী প্রশাসন এ বিপদ কাটানোর চেষ্টা করবে এবং পরমাণু অস্ত্র হ্রাসে বিশ্বে ঐকমত্য তৈরির ক্ষেত্রে নেতৃত্ব দিবেন বলে প্রত্যাশা করেন জো বাইডেন।

Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment