এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হওয়ার খবর প্রচারিত হওয়ার পর তার এলাকা গাইবান্ধার সুন্দরগঞ্জে আতঙ্ক বিরাজ করছে।
পুরো এলাকার রাস্তা, বাজার, হোটেল-রেস্তোরাঁ জনশূন্য হয়ে পড়েছে।
লিটনের সমর্থকদের রাস্তায় গাছের গুঁড়ি ফেলে লাঠিসোটা, দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় মিছিল করতে দেখা গেছে।
মানুষজন আতঙ্কে বাড়িতে অবস্থান করছে। কেউ বাড়ি থেকে বের হচ্ছে না।
ক্ষুব্ধ লোকজন সুন্দরগঞ্জের সোনারায় এলাকায় ডা. আব্দুল গাফফারের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।
এছাড়াও উপজেলা সদরে অবস্থিত তার চেম্বার ও ওষুধের দোকানও আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।
ভাঙচুর করা হয়েছে সুন্দরগঞ্জ পৌরসভা, সোনালী ব্যাংক, কাঠালতলি মোড়, ছাইতালতলা বাজার, বামনডাঙ্গা হল মোড়, শিবতলা মোড়, লিটন মোড়সহ সুন্দরঞ্জের বিভিন্ন হাটবাজচারে দোকানপাট ও বাড়িঘর।
এসময় তারা হাটবাজার ও রাস্তাঘাটে পথচারী লোকদের যেখানেই পেয়েয়েছে সেখানেই পিটুনি দেয়।
0 comments:
Post a Comment