দক্ষিণ চীন সাগরে দাপিয়ে বেড়িয়েছিল চীনা যুদ্ধজাহাজ



দক্ষিণ চীন সাগর নিয়ে বিতর্ক এখনো তুঙ্গে। তার মধ্যেই সেই বিতর্কিত দক্ষিণ চীন সাগরে মহড়া চালিয়েছে চীন। অবশেষে, এমন ঘটনার সত্যতা স্বীকার করে নিল বেইজিং। দিন কয়েক আগেই প্রতিবেশী দেশ তাইওয়ান দাবি করে কয়েকটি যুদ্ধজাহাজ নিয়ে দক্ষিণ চীন সাগরে ৯০ মাইল ভেসে বেড়িয়েছে চীনা এয়ারক্রাফট কেরিয়ার। তারপরই এই খবর স্বীকার করে ছিল চীনের নৌবাহিনী।

জানা গেছে, তাইওয়ানের পূর্ব উপকূলজুড়ে দাপিয়ে বেড়িয়েছে একঝাঁক চীনা যুদ্ধজাহাজ। তবে এই অভিযান আন্তর্জাতিক নিয়ম মেনে রুটিন মহড়া বলেই জানিয়েছে চীন।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে খবর, এয়ারক্রাফট কেরিয়ার লিয়াওনইং-এর সঙ্গে পাঁচটি যুদ্ধজাহাজ ছিল। সপ্তাহ খানেক আগে সেটি প্রটাস দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্ব সীমান্ত অতিক্রম করে। এই অংশটার ওপরই তাইওয়ানের নিয়ন্ত্রণ রয়েছে। চীনের এই যুদ্ধজাহাজ দক্ষিণ তাইওয়ানের একেবারে দক্ষিণ দিকে বাশি চ্যানেল অতিক্রম করে। এই জায়গাটি তাইওয়ান এবং ফিলিপাইনের মধ্যে অবস্থিত।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপত্র, চেং-চুঙ-চি জানিয়েছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে সজাগ, সতর্ক থাকাই তাদের নীতি। এই কার্যকলাপ তারই অংশ। যদিও তিনি কোনো ডুবোজাহাজ ওই অংশে মোতায়েন করা হয়েছে কিনা, সে বিষয় মন্তব্য করতে রাজি হননি।
চীনের এক সংবাদপত্রের দাবি, এর মাধ্যমে কেরিয়ারগুলো এখন আগের চেয়ে কতটা কর্মদক্ষ সেটাই পরীক্ষা করে দেখা হচ্ছিল।

Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment