মেঘনা ব্যাংকে আকর্ষণীয় পদে ২০ জন নিয়োগ


একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা ব্যাংক লিমিটেড। ‘অফিসার, ক্রেডিট বা ফরেন ট্রেড’ পদে ১০ জন এবং ‘ব্রাঞ্চ ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার’ পদে ১০ জনসহ মোট ২০ জনকে এই নিয়োগ দেওয়া হবে।

অফিসার, ক্রেডিট বা ফরেন ট্রেড

ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ভালো ফল থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

ব্রাঞ্চ ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার

ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ভালো ফল থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। পাশাপাশি কভার লেটারসহ আবেদনপত্র ‘career@meghnabank.com.bd’ ঠিকানায় ই-মেইল পাঠানোর মাধ্যমেও আবেদন করা যাবে। এ ছাড়া প্রার্থীরা সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও কভার লেটারসহ জীবনবৃত্তান্ত ‘হেড অব হিউম্যান রিসোর্সেস, মেঘনা ব্যাংক লিমিটেড, সুবাস্তু ইমাম স্কয়ার (লেভেল-৬), ৬৫ গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২’ ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার সুযোগ থাকছে ৫ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment