বিপদ থেকে মুক্ত থাকার দোয়া






সে ওই দিন সব রকমের বিপদ থেকে মুক্ত থাকবে, শয়তানের ধোঁকা থেকে তাকে পাহারা দেওয়া হবে এবং ওই দিন শিরক ছাড়া অন্য কোনো গোনাহ তাকে ক্ষতিগ্রস্থ করতে পারবে না।

দোয়াটি হলো-

لَا إِلهَ إِلَّا اللّهُ وَحْدَه لَا شَرِيكَ لَه لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ি ওয়া ইয়ামুতু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।

অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, সার্বভৌমত্ব তারই, সব প্রশংসা তারই জন্য, তিনিই জীবন ও মৃত্যু দান করেন আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। -সুনানে তিরমিজি

বাড়ী থেকে বের হওয়ার সময় পড়ার দোয়া
হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি তার বাড়ী থেকে বের হওয়ার সময় নিম্নে উল্লেখিত দোয়াটি বলবে, তার হেদায়েত এবং হেফাজতের ব্যবস্থা করা হবে। শয়তান তার থেকে দুরে চলে যাবে।

দোয়াটি হলো-

بِسْمِ اللّهِ تَوَكَّلْتُ عَلَى اللّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّهِ

উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লাবিল্লাহ

অর্থ: আল্লাহর নামে বের হলাম এবং আল্লাহর ওপর ভরসা করলাম। আল্লাহ ছাড়া অকল্যাণরোধ বা কল্যাণ হাসিল করার শক্তি কারও নেই। -তিরমিজি, আবু দাউদ ও নাসাই

ইমাম আবু দাউদ (রহ.) অন্য সূত্রে রেওয়ায়েত করেছেন এভাবে, শয়তান অন্য শয়তানকে বলে, তুমি এর ওপর কেমন করে নিয়ন্ত্রণ করবে যাকে হেদায়েত দান করা হয়েছে, যথেষ্ট দেওয়া হয়েছে এবং হেফাজতের ব্যবস্থা করা হয়েছে?


Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment