অক্সফামে অফিসার নিয়োগ, বার্ষিক বেতন ৭ লাখ ২৭ হাজার




‘প্রোজেক্ট অফিসার—এমপাওয়ার ইয়ুথ ফর ওয়ার্ক’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অক্সফাম। তিন বছরের জন্য ঢাকায় এ নিয়োগ দেওয়া হবে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :

যোগ্যতা

সোশ্যাল সায়েন্স, বিজনেস, ইন্টারন্যাশনাল রিলেশন, ডেভেলপমেন্ট স্টাডিজ অথবা সংশ্লিষ্ট বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। উন্নয়ন-সংক্রান্ত কাজে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে একেবারে নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন পদটিতে।

বেতন ও ভাতা

নিয়োগপ্রাপ্তরা বার্ষিক বেতন পাবেন সাত লাখ ২৭ হাজার ২০৫ টাকা। চিকিৎসা-ভাতা, প্রভিডেন্ট ফান্ড, বিমাসহ রয়েছে বিভিন্ন সুবিধা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অক্সফামের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১২ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :



Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment