হিলারিকে ভোট না দিলে ঝুঁকিতে পড়বে পৃথিবী


'হিলারিকে ভোট না দিলে ঝুঁকিতে পড়বে পৃথিবী'<br/>



যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সব জাতিগোষ্ঠীর ডেমক্র্যাট দলীয় কর্মী-সমর্থকের প্রতি হিলারিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা।

ওবামা হুঁশিয়ার করে বলেছেন, 'যুক্তরাষ্ট্র ও পৃথিবীর ভাগ্য ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ হিলারির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প আমাদের কষ্টার্জিত নাগরিক অধিকারের প্রতি হুমকিস্বরূপ। খবর বিবিসি'র।

নর্থ ক্যারোলিনায় এক সমাবেশে দেওয়া ভাষণে ওবামা এসব কথা বলেন।

অন্যদিকে ওবামার সমালোচনা করে ট্রাম্প বলেন, 'ওবামার উচিত হিলারির পক্ষে প্রচারণা বন্ধ করে রাষ্ট্র পরিচালনার দিকে নজর দেওয়া।

ফ্লোরিডায় এক সমাবেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, 'কেউই ওবামার আরো চার বছরের শাসন দেখতে চায় না।'

হিলারি সাম্প্রতিক দিনগুলোতে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন তিনি।


Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment