আগামী শুক্রবার থেকে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের। তার একদিন আগে পারিশ্রমিক জটিলতায় রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর দ্বারস্থ হন সৌম্য-রুবেল-সানিরা।বুধবার হোটেল লা মেরিডিয়ানে দল পরিচিতি পর্ব সেরে পুরো দল নির্ধারিত সময়ের আগেই বিসিবি একাডেমি মাঠে হাজির। কথা ছিল অনুশীলনে নামার আগেই ক্রিকেটারদের সঙ্গে চুক্তি হবে ফ্র্যাঞ্চাইজিদের। চুক্তি অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ৫০ ভাগ টাকাও পেয়ে যাবেন ক্রিকেটাররা। কিন্তু কিছুই হল না।
ফলে বুধবার দুপুর দুইটায় অনুষ্ঠিতব্য অনুশীলনও বয়কট করে খেলোয়াড়রা। পরবর্তীতে দলের আইকন ক্রিকেটার সৌম্য সরকার সহ রুবেল হোসেন, আরাফাত সানী, মোহাম্মদ মিঠুনরা দ্বারস্ত হন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কাছে। প্রায় আধা ঘন্টা ব্যাপী আলোচনার পর বোর্ডের শীর্ষ কর্মকর্তার আশ্বাসের ভিত্তিতে নির্ধারিত সময়ের এক ঘন্টা পর অনুশীলনে নামেন রংপুরের ক্রিকেটাররা।
এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘সৌম্য-মিঠুন-রুবেলরা এসেছিলো। তাদের সাথে আমাদের কথা হয়েছে। তাদেরকে আমরা আশ্বস্ত করেছি। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে।’
0 comments:
Post a Comment