যুক্তরাষ্ট্রের নির্বাচন ২০১৬: আর বাকি ৪ দিন ট্রাম্পকে নিয়ে যা বললেন মেলানিয়া




বৃহস্পতিবার পেনসিলভানিয়ায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প স্বামীর পক্ষে প্রথম কোনো নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন। ছবি: এএফপিশেষ মুহূর্তে বেশ জমে উঠছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের আর মাত্র চার দিন বাকি। দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ভোটারদের মন জয়ের চেষ্টায় মগ্ন। এমন প্রেক্ষাপটে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে প্রচারে অংশ নিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে মাঠে নেমেছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

গতকাল বৃহস্পতিবার পেনসিলভানিয়ায় প্রথম কোনো নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন মেলানিয়া। সেখানে ট্রাম্পের পক্ষে ভোট চেয়ে সাবেক এই মডেল বলেন, তিনি পুরো সময়ের জন্য একজন মা।

এএফপির খবরে বলা হয়েছে, ফিলাডেলফিয়ার বেরউইন এলাকার সমাবেশে গোলাপি স্কার্ট পরা ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলানিয়া স্বামীকে একজন আদর্শ প্রার্থী হিসেবে তুলে ধরেন। ট্রাম্প সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘যখন কোনো কারখানা বন্ধ হয়ে যায় তখন বিচলিত হয়ে পড়েন। প্রতি সকালে লোকজনকে কাজের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াতে দেখলে হতাশ হয়ে পড়েন।’ ভোটারদের আশ্বস্ত করে মেলানিয়া বলেন, ‘তিনি (ট্রাম্প) একজন দারুণ মার্কিন প্রেসিডেন্ট হবেন।’

মেলানিয়া বলেন, ‘আমরা কেমন দেশ চাই? সুরক্ষিত সীমান্ত ও নিরাপদ দেশ চাই কি না? আমরা এমন একটি দেশ চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবে?’ এ সময় উপস্থিত জনতা সমস্বরে ‘হ্যাঁ’ বলে ওঠেন।

এদিকে বিবিসির খবরে বলা হয়, মেলানিয়া বলেছেন, তার স্বামী প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিন যুক্তরাষ্ট্রের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনবেন। দেশকে সবার জন্য অবাধ ও নিরাপদ করবেন।

মাত্র চার দিন পর মঙ্গলবার ভোট। দিন শেষে জানা যাবেন আগামী বছর ২০ জানুয়ারি কে হোয়াইট হাউসে বসবেন। তা সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন ট্রাম্প ও হিলারি।


Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment