আকর্ষণীয় পদে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ


নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। ‘টেরিটরি সেলস ম্যানেজার (ইএসএম)’ পদে ৩০ জন পুরুষ প্রার্থীকে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে চার থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় দক্ষ, সেলস টিমকে প্রশিক্ষণ প্রদানে সমর্থ ও ধৈর্যশীল হতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন প্রার্থীদের পদটিতে আবেদন করার আহ্বান করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া
শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ২০ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment