নিয়োগ দেবে ব্র্যাক, নতুনদেরও সুযোগ




আকর্ষণীয় একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশি আন্তর্জাতিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ব্র্যাক’। ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সোশ্যাল ইনোভেশন ল্যাব’ এবং ‘অফিসার, সোশ্যাল ইনোভেশন ল্যাব’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সোশ্যাল ইনোভেশন ল্যাব
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি, নৃবিজ্ঞান ইত্যাদি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে প্রথম শ্রেণি বা ৩.৫০ সিজিপিএ প্রাপ্ত হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষ হতে হবে।

অফিসার, সোশ্যাল ইনোভেশন ল্যাব
ব্যবসায় শিক্ষা, ফিন্যান্স বা অর্থনীতি বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে প্রথম শ্রেণি বা ৩.৫০ সিজিপিএ প্রাপ্ত হতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষতা ও প্রোজেক্ট ব্যবস্থাপনায় পারদশিতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ব্র্যাকের ওয়েবসাইট (bit.ly/1fGThiN) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া ‘resume@brac.net’ ই-মেইল ঠিকানায় জীবনবৃত্তান্ত পাঠিয়েও আবেদন করা যাবে। ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম লিখতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ১৮ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত।

Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment