বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন -গাইবান্ধার সাঘাটিয়া উপজেলার কচুয়া গ্রামের সুরুজ মিয়া (২৫) ও একই গ্রামের রাকিব (২২)।
এ ঘটনায় আহত একই জেলার পূর্ব অনন্তপুর গ্রামের তানজিদকে (২৪) উদ্ধার করে টিএমএসএস কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওই তিন যুবক গাইবান্ধা থেকে মোটরসাইকেল সার্ভিসিংয়ের জন্য করে বগুড়া শহরে আসেন। পরে মোটরসাইকেল সার্ভিস শেষে তারা বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ আরোহীরা মহাসড়কে উল্টে পড়ে যায়। এ সময় বগুড়া থেকে ছেড়ে যাওয়া রংপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সুরুজ মিয়া ও রাকিব নিহত হন। আহত হন আরেক আরোহী তানজিদ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসলাম আলী বাংলানিউজকে জানান, নিহত দু’জনের মরদেহ থানায় রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে।
0 comments:
Post a Comment