পশ্চিমা বিশ্বে জনপ্রিয় হচ্ছে বাংলাদেশি খাবার




.বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে খাবার এবং রসনা অঙ্গাঙ্গিভাবে জড়িত। পশ্চিমা বিশ্বে ইতিমধ্যে বাংলাদেশি খাবার জনপ্রিয় হয়েছে। যুক্তরাজ্যের হোটেল-মোটেল শিল্পে বাংলাদেশিদের সুনাম উল্লেখ করার মতো। যুক্তরাজ্যে যেহেতু বাংলাদেশিরা এ খাতে ভালো করেছেন আমেরিকায়ও ভালো করবেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন সায়মন ইন্ডিয়ান প্যালেস রেস্তোরাঁর উদ্বোধনকালে এসব কথা বলেন।
ম্যানহাটনে ৫৮ স্ট্রিটে রেস্তোরাঁটি গতকাল বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু করেছে। অনুষ্ঠানে রেস্তোরাঁর স্বত্বাধিকারী নুরুল আমিন বাবু, জাতিসংঘের বাংলাদেশ মিশনের ডেপুটি স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রথম সচিব (প্রেস) নূর ও এলাহী মিনা, বাংলাদেশ আমেরিকা প্রেসক্লাবের সভাপতি নাজমুল আহসান, মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রাশেদ আহমেদ, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবির) সিনিয়র সহসভাপতি শাহ নেওয়াজ, সহসাধারণ সম্পাদক ফাহাদ সোলাইমান, সংস্কৃতিসেবী আলমগীর খান আলম উপস্থিত ছিলেন।

মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশিরা চ্যালেঞ্জ মোকাবিলা করতে অভ্যস্ত। ম্যাহটানের মতো জায়গায় রেস্তোরাঁ ব্যবসা শুরু করা সত্যিই সাহসের ব্যাপার। এখানে হরেক রকম খাবারের রেস্তোরাঁর ভিড়ে বাংলা এবং ইন্ডিয়ান খাবার নিয়ে অভিবাসী এবং পর্যটকের আকৃষ্ট করতে সায়মন ইন্ডিয়ান প্যালেসকে যত্নের সঙ্গে আগাতে হবে।

রেস্তোরাঁর স্বত্বাধিকারী নুরুল আমিন বাবু বলেন, বাংলাদেশিদের অনেকেই ম্যানহাটনে রেস্তোরাঁ ব্যবসা করে ভালো করেছেন। ঢালাওভাবে বলব না সাবই ভালো করতে পেরেছে। আমার সব অভিজ্ঞতাকে মাথায় রেখে এ চ্যালেঞ্জ গ্রহণ করেছি। তিনি বলেন, ম্যানহাটন পর্যটক নির্ভর এবং অফিস কেন্দ্রিক ক্রেতা এখানে রয়েছে। বিষয়টি মাথায় রেখে এবং ক্রেতাদের চাহিদা পূরণে রসনার খাবার পরিবেশন করা হবে। এ প্রতিষ্ঠানে যেমন বাঙালি কাজ করবেন তেমনি ইন্ডিয়ান এবং নেপালি লোকজনও তাদের দক্ষতা দিয়ে খাবার তৈরি করে ক্রেতার চাহিদা মেটাবেন।


Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment