ইতিহাসের সবচেয়ে বড় জনসভা করতে চায় আওয়ামী লীগ


আগামী ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের প্রস্তুতিসভায় আওয়ামী লীগ নেতারা। ছবি : ফোকাস বাংলা





বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এবার ইতিহাসের সবচেয়ে বড় জনসভা করতে চায় আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন।

আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হানিফ মিলনায়তনে আগামী ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশা ব্যক্ত করেন ওবায়দুল কাদের। ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) এ জনসভা আয়োজন করতে যাচ্ছে।

এবারের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মী ও দেশের সব মানুষের  উদ্দেশ্যে বিশেষ বক্তব্য দেবেন বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।

প্রস্তুতিসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুক হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল ও দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment