ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় আকবর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী (এবং একই এলাকার গোলাম মোস্তফার মেয়ে)।
থানা সুত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি হোসেনপুর ইউনিয়নের শ্রীখন্ডি গ্রামের এনামুল হকের ছেলে মুদি দোকানি জহুরুল ইসলামের দোকানে যায়। এসময় জহুরুল চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে লোভ দেখিয়ে মুদি দোকানের পাশের একটি ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোর পূর্বক ধর্ষণ করে লম্পট জহুরুল। পরে শিশুটি বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানায়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে লম্পট জহুরুলকে আটক করে পলাশবাড়ি থানায় খবর দেয়। পরে পুলিশ এসে শ্রীখন্ডি গ্রাম থেকে জহুরুলকে আটক করে। এ ঘটনায় শিশুটির বাবা (গোলাম মোস্তফা) বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। পলাশবাড়ি থানার ওসি মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
0 comments:
Post a Comment