শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে হোটেল লা মেরিডিয়ান


ইন্টার্নশিপের সুযোগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হোটেল লা মেরিডিয়ান। প্রতিষ্ঠানটির হিউম্যান রিসার্চ ডিপার্টমেন্টে এ নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

যোগ্যতা

স্নাতক বা সমমান কোনো ডিগ্রির শেষ বর্ষে পড়াশোনা করেছেন এমন শিক্ষার্থীদের আবেদনের সুযোগ থাকবে। শিক্ষার্থীদের সিজিপিএ ন্যূনতম ৩.৩০ হতে হবে। আবেদনের জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের ইংরেজি যোগাযোগে পারদর্শী ও কম্পিউটারে দক্ষ হতে হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৭ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment