[caption id="" align="aligncenter" width="650"]
ভ্রমণে বমি একটি সাধারণ সমস্যা। অনেকেরই এটি হয়। ভ্রমণে বমির সমস্যা হলে শরীর দুর্বল হয়ে পড়ে। পাশাপাশি অন্যের জন্যও বিষয়টি বিব্রতকর অবস্থা তৈরি করে। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট বাতলে দিয়েছে ভ্রমণে বমি কমানোর কিছু উপায়ের কথা।
১. ভ্রমণের আগে কী খাচ্ছেন খেয়াল করুন
ভ্রমণের আগে ঝালজাতীয় খাবার ও ভারী খাবার খেলে অনেকের ক্ষেত্রে বমি হওয়ার আশঙ্কা থাকে।
খুব কম সময়ের জন্য কোথাও গেলে না খাওয়াই ভালো। আর দূরের ভ্রমণে গেলে হালকা খাবার খান।
পাশাপাশি তীব্র গন্ধযুক্ত খাবারও এড়িয়ে চলুন। তীব্র গন্ধযুক্ত খাবার থেকেও বমি হতে পারে।
২. গাড়িতে বসলে পেছনের আসন এড়িয়ে যান
যাঁদের ভ্রমণের সময় বমি হওয়ার আশঙ্কা থাকে, তাঁরা গাড়িতে বসলে সামনের সিটে বসুন। এতে কিছুটা ভালো অনুভব হবে।
৩. আদা খান
ভ্রমণের আগে আদা চা বা আদা খেতে পারেন। এটিও বমি এড়াতে কাজ করবে।
৪. বমি নিয়ে ভাববেন না
অনেকে বমি হবে বা হচ্ছে—এ কথা সারাক্ষণ ভাবতে থাকেন। এটি করবেন না। মন থেকে বিষয়টি সরিয়ে রাখুন। ভ্রমণকে উপভোগ করার চেষ্টা করুন।
৫. ওষুধ খান
ভ্রমণে সব সময় বমি হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভ্রমণের আগে বমি কমানোর ওষুধ খেয়ে নিন।
যারা ভ্রমণে বমি আক্রান্ত তাদের ভ্রমণটাকে আনন্দময় করতে কিছু পরামর্শ-
# গাড়ি/বাসের সামনের দিকে বসুন, চেষ্টা করুন জানালার পাশে বসতে। বাইরে দৃষ্টি রাখুন। রাতের বেলায় ভ্রমণে চোখ বুজে থাকুন। ভ্রমণের আগে অবশ্যই রাতে পর্যাপ্ত ঘুমাবেন।
# যাত্রার আগে অতিরিক্ত খাবার বা গুরুপাক খাবার খাবেন না। যাত্রাপথে বাইরের খাবার অথবা বারবার খাওয়া থেকে বিরত থাকুন। এছাড়া ঝালজাতীয় এবং ভারি খাবার খেলেও সমস্যা বেড়ে যায় অনেকের। অল্প দূরত্বের ভ্রমণের না খেয়ে থাকার চেষ্টা করতে পারেন। আর দূরপাল্লার যাত্রায় অল্প পরিমাণে খাবার ও পানীয় খাওয়া উচিৎ।
# ভ্রমণের সময় ধূমপান করবেন না। আদা বা লেবুর চা খেতে পারেন। আদা, মৌরি ও লবঙ্গ চিবোতে পারেন।
# যাত্রার আগে কড়া সুগন্ধযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। কারণ এ ধরনের খাবার খেলে বমিভাব হতে পারে। লোভনীয় গন্ধযুক্ত তৈলাক্ত খাবারের চাইতে ক্র্যাকার্স, শুকনা টোস্ট ইত্যাদি খাওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
# চলন্ত অবস্থায় বই পড়া, মোবাইলে গেম খেলা বা নেট ব্যবহার থেকে বিরত থাকুন। এর ফলে সমস্যা বেড়ে যেতে পারে।
# মনকে শান্ত রাখুন, ভ্রমণের সময় ভুলে যান আপনি মোশন সিকনেসের বিরক্তিকর সমস্যায় আক্রান্ত। মনকে প্রফুল্ল রাখতে গান শুনতে পারেন।
সমস্যা বেশি হলে বমি নিরোধক ট্যাবলেট যেমন-প্রোমিথাজিন, হায়োসিন, মেকলোজিন, ওনডানসেটরন প্রভৃতি ভ্রমণের আগের রাতে ১টি এবং যাত্রার ৩০ মিনিট আগে ১টি সেবন করতে পারেন। তবে এসব ওষুধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।
0 comments:
Post a Comment