আকর্ষণীয় পদে নিয়োগ দিচ্ছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ


একাধিক আকর্ষণীয় পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ‘এক্সিকিউটিভ, এমআইএস’ এবং ‘অ্যাসিস্টেন্ট ম্যানেজার, বিজনেস অ্যানালাইসিস’ পদে কেবল পুরুষ প্রার্থীদের এই নিয়োগ দেওয়া হবে।

এক্সিকিউটিভ, এমআইএস

ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। নতুনদের জন্যও আবেদনের সুযোগ থাকছে। তবে সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। এ ছাড়া মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, ডাটাবেজ, ডাটা ফ্লো, এসকিউএল ইত্যাদি বিষয়ে জ্ঞান থাকতে হবে।

অ্যাসিস্টেন্ট ম্যানেজার, বিজনেস অ্যানালাইসিস

ব্যবসা প্রশাসন, গণিত, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস), কম্পিউটার সায়েন্স বা সমমানের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ এবং আইটি, বিজনেস কনসেপ্ট, বিজনেস ইন্টেলিজেন্স ইত্যাদি বিষয়ে জ্ঞানসম্পন্ন হতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া ইমেইলের মাধ্যমেও আবেদন করা যাবে। ইমেইল ঠিকানা ‘career.afbl@akij.net’। আবেদন করার সুযোগ থাকছে ১৯ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment