আকর্ষণীয় চাকরির সুযোগ দিচ্ছে এইচ অ্যান্ড এম


জনবল নিয়োগের বিজ্ঞাপ্তি প্রকাশ করেছে বিখ্যাত পোশাক নির্মাতা প্রতিষ্ঠান এইচ অ্যান্ড এম। ‘ম্যাটারিয়াল মার্চেন্ডাইজার- উভেন’ এবং ‘ম্যাটারিয়াল কোয়ালিটি কন্ট্রোলার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

ম্যাটারিয়াল মার্চেন্ডাইজার- উভেন

টেক্সটাইলস বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া বাংলা ভাষায় মৌখিক এবং ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে।

ম্যাটারিয়াল কোয়ালিটি কন্ট্রোলার

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইলস বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে চার থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ফেব্রিক টেকনোলজিস্ট পদে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

আবেদন প্রক্রিয়া

এইচ অ্যান্ড এমের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে। ‘ম্যাটারিয়াল মার্চেন্ডাইজার- উভেন’ পদে ‘bit.ly/2hI93am’ এবং ‘ম্যাটারিয়াল কোয়ালিটি কন্ট্রোলার’ পদে ‘bit.ly/2gLLdu1’ ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ০১ জানুয়ারি ২০১৭ পর্যন্ত।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment