কাজী আইটি সেন্টারে ১০০ পদে নিয়োগ


কন্সালটিং, টেকনোলজি, আউটসোর্সিং ও পরবর্তী প্রজন্মের সেবা প্রদানকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান কাজী আইটি সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে রাত্রিকালীন শিফটে ‘সিনিয়র অ্যানালিস্ট- অপারেশন্স’ পদে ১০০ জনকে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে। ও-লেভেল এবং এ-লেভেল সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি প্রার্থীরা আইইএলটিএস-এ কমপক্ষে ৬.০০ স্কোর প্রাপ্ত হলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আবেদন প্রক্রিয়া

পদটিতে বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment