২১ ডিসেম্বর রংপুর বিভাগে পরিবহন ধর্মঘট




১৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ২১ ডিসেম্বর রংপুর বিভাগের আটটি জেলায় পরিবহন ধর্মঘট পালন করা হবে। আজ বৃহস্পতিবার বিকেলে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগের ডাকে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জানানো হয়, দিনাজপুর জেলার হিলি স্থলবন্দরে বগুড়া আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যক্রম বন্ধসহ তাদের সব ধরনের সাইনবোর্ড অপসারণ, আটটি জেলার বিভিন্ন সড়কে অহেতুক চাঁদাবাজি বন্ধ, মামলা মোকদ্দমা বন্ধ, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের ওপর হামলাকারীদের শাস্তি, দ্রুত রংপুর শ্রম দপ্তর অফিস ও শ্রম আদালত বাস্তবায়নে কার্যকর ব্যবস্থাসহ ১৬ দফা দাবি উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রংপুর বিভাগের সভাপতি আখতার হোসেন বাদল, পঞ্চগড় জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মজিদ, লালমনিরহাট জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শ্রমবিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পীরজাদা আশরাফুজ্জামান, নীলফামারী জেলা ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি চান মণ্ডল প্রমুখ।


Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment