কারমাইকেল কলেজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান স্থগিত

 carmaical অনিবার্য কারণ দেখিয়ে দ্বিতীয় দফায় কারমাইকেল কলেজের শতবর্ষ অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।


মঙ্গলবার অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে কলেজটির নিজস্ব ওয়েবসাইট এবং আবেদনকারীদের মুঠোফোনে জানানো হয়।

এর আগে, প্রথম দফায় ৪ ও ৫ নভেম্বর তারিখ ঘোষণা করে কারমাইকেল কলেজের শতবর্ষ উদযাপন কমিটি। পরে ১৬ অক্টোবর শিক্ষক পরিষদের সিদ্ধান্তে তা পরিবর্তন করে ২৩ ও ২৪ ডিসেম্বর করা হয়।

দ্বিতীয় দফায় অনুষ্ঠানটি স্থগিত করায় কলেজটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চরম ক্ষোভ বিরাজ করছে।

অনুষ্ঠানের তারিখ নিয়ে তালবাহানা বন্ধ না করলে কলেজটির প্রশাসনিক ভবন বন্ধ করে কঠোর আন্দোলনের যাওয়ার কথা জানান একাধিক শিক্ষার্থী।



Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment