রাজনৈতিক দলকে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা নয়: সুপ্রিম কোর্ট

রাজনৈতিক দলকে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা নয়: সুপ্রিম কোর্ট

কোনো রাজনৈতিক দল যেন আর তাদের মার্কা হিসেবে ‘ন‌্যায়বিচারের প্রতীক’ দাঁড়িপাল্লা ব‌্যবহার করতে না পারে, সে ব‌্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিতে যাচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সোমবার অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


মঙ্গলবার দুপুরে এ বিষয়ে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ বলেন, সিদ্ধান্তের বিষয়টি আগামীকাল চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে জানানো হবে।

সভা সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের মূল বিল্ডিংয়ের মনোগ্রামে অঙ্কিত দাঁড়িপাল্লায় ২টা চেইনের স্থলে ৩টা চেইন লাগানো হবে। এনেক্স বিল্ডিংয়ের মনোগ্রামে অঙ্কিত দাঁড়িপাল্লাতেও ৩টি চেইনই থাকবে।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা। দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন হারানোয় বর্তমানে বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

এ ছাড়া সভায় নতুন বছরে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ৬২ দিন নির্ধারণ করা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সভাপতিত্বে ফুলকোর্ট সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment