তুরস্কে গাড়িবোমা বিস্ফোরণে ১৩ সৈনিক নিহত




তুরস্কের আনাতলির কায়সেরি শহরে শনিবার সৈনিকবাহী একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: এএফপিতুরস্কের আনাতলির কায়সেরি শহরে শনিবার সৈনিকবাহী একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: এএফপি

তুরস্কের আনাতলির কায়সেরি শহরে আজ শনিবার গাড়িবোমা বিস্ফোরণে ১৩ সৈনিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪৮ সৈনিক। হতাহত সৈনিকেরা একটি বাসে করে সপ্তাহান্তের কেনাকাটায় যাচ্ছিল। দেশটির সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ওই বিস্ফোরণের ঘটনায় কয়েকজন বেসামরিক ব্যক্তি আহত হয়ে থাকতে পারে বলে সেনাবাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, ওই বাসের যাত্রীরা নবীন সৈনিক। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা সাপ্তাহিক ছুটির দিনে কেনাকাটায় যাচ্ছিল। বাসটি কায়সেরি পৌরসভা কর্তৃপক্ষের।

টেলিভিশনের ছবিতে দেখা গেছে, বিস্ফোরণের পর সৈনিকদের বহনকারী বাসটি থেকে ধিকিধিকি আগুন বের হচ্ছে। আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।

১০ ডিসেম্বর ইস্তাম্বুলে একটি ফুটবল ম্যাচের পর জোড়া বিস্ফোরণে ৪৪ জন নিহত হওয়ার সপ্তাহ পার হতে না হতেই আবার এই বিস্ফোরণের ঘটনা ঘটল। ওই ঘটনার দায় স্বীকার করেছিল কুর্দি বিদ্রোহীরা।

এই বিস্ফোরণের ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে জানানো হয়েছে।


Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment