রেড ক্রিসেন্ট সোসাইটিতে আকর্ষণীয় চাকরি


নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ‘কমিউনিকেশন অফিসার’ পদে অস্থায়ী এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এ ছাড়া বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে পারদর্শিতা এবং গ্রাফিকস ডিজাইন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও পোস্ট প্রসেসিং বিষয়ে জ্ঞান থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা কভার লেটার, ছবিসহ জীবনবৃত্তান্ত ‘ডিরেক্টর, এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ন্যাশনাল হেডকোয়ার্টার্স, ৬৮৪-৬৮৬ বড় মগবাজার, ঢাকা-১২১৭’ ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীরা জীবনবৃত্তান্ত ‘hr@bdrcs.org’ ই-মেইল ঠিকানায় ই-মেইল করার মাধ্যমেও আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১২ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :




Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment