উচ্চ মাধ্যমিক পাসেই চাকরির সুযোগ প্রাণ গ্রুপে

প্রাণ গ্রুপ সম্প্রতি অত্যাধুনিক সুপারশপের যাত্রা শুরু করেছে। এই সুপারশপে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ‘সেলস এক্সিকিউটিভ’ পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

যোগ্যতা

উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে স্নাতকে অধ্যয়নরত প্রার্থীদের জন্যও আবেদনের সুযোগ থাকছে। পাশাপাশি প্রার্থীদের সুন্দর বাচন-ভঙ্গি, উপস্থাপন দক্ষতা, সম্পর্ক উন্নয়ন সক্ষমতা এবং কম্পিউটার চালনায় জ্ঞান থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সব পরীক্ষার মূল সনদ, জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও জীবনবৃত্তান্তসহ ‘প্রাণ এইচআরএম ডিপার্টমেন্ট, হোসেন সুপার মার্কেট (লেভেল-৬), উত্তর বাড্ডা, ঢাকা-১২১২’ ঠিকানায় উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬, ১৩, ২০ ও ২৭ ডিসেম্বর, ২০১৬ সকাল ১০টায়।

বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ৪ ডিসেম্বর, ২০১৬ প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :

Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment