দিনাজপুরে কলেজের ছাদ থেকে পড়ে পলাশ (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।মৃত পলাশ জেলার খানসামা উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি দিনাজপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র। তিনি আত্মহত্যা করেছেন না তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে কে বি এম কলেজের বিজ্ঞান ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় কলেজ কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মক
0 comments:
Post a Comment