স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই বিভাগে বিভক্ত করে প্রজ্ঞাপন


স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ‘জননিরাপত্তা’ ও ‘সুরক্ষা সেবা’ নামে দুটি বিভাগে বিভক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) রবিউল ইসলাম  বিষয়টি জানিয়েছেন।

প্রশাসনিক কাজে গতি আনতে গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই বিভাগ (ডিভিশন) করার সিদ্ধান্ত নেয় সরকার। জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা বিভাগ নামে এ দুই বিভাগে দুজন সচিবকে দায়িত্ব দেওয়া হবে।

গত বছরের ১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের উচ্চ পর্যায়ের এ সিদ্ধান্তের কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালকে একটি চিঠি পাঠায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীনে রাজনৈতিক ও আইসিটি, পুলিশ, আনসার ও সীমান্ত, আইনশৃঙ্খলা, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন অনু বিভাগ থাকবে। অন্যদিকে সুরক্ষা সেবা বিভাগের অধীনে থাকবে নিরাপত্তা ও এনটিএমসি (ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার), অগ্নি ও মাদকদ্রব্য, আইনশৃঙ্খলা, বহিরাগমন, কারা ও সমন্বয়, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন অনু বিভাগ।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment