সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করাটা স্বাস্থ্যের জন্য বেশ ভাল৷প্রতিদিন সকালে অন্তত চার গ্লাস পানি পান করা উচিত৷ প্রথম দিকে এটা অনেক বেশি মনে হলেও কিছুদিন এভাবে জল খেলে বিষয়টি সহজেই আয়ত্ত হয়ে যায় এবং উপকারিতাও টের পাওয়া যায়৷ সকালে জল খাওয়ার পর অল্প কিছুক্ষণ অন্য কিছু না খাওয়াই ভাল৷
এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটি পরিপাক ক্রিয়ার জন্য ভীষণ উপকারি৷ কিন্তু কিভাবে উপকারে আসে এবঙ এর সুফল কি তা হয়তো অনেকেই জানা নেই৷ অল্প কিছু বিষয় মেনে চললেই সকালে খালি পেটে জল খেয়ে সুস্থ থাকার পথে একধাপ এগিয়ে থাকা যায়৷
সকালে খালি পেটে পানি কেবল পাকস্থলী পরিষ্কারই নয় আমাদের বিভিন্ন রোগের ঝুঁকি থেকে বাঁচাতে সাহায্য করে৷ প্রথমত, এ অভ্যাস মলাশয়কে ঠিকঠাক ও সচল রাখতে সাহায্য করে৷ পরিপাক ক্রিয়া থেকে সঠিক ভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে৷
ভাল হজমশক্তি আপনা থেকেই অনেক স্বাস্থ্য সমস্যা সমাধানে উপকারে আসে৷ তাছাড়া পর্যাপ্ত পানি ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখে৷ রক্ত থেকে টক্সিন ও বিভিন্ন বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে৷ এছাড়াও নতুন রক্তকোষ এবং মাসল সেল জন্মানোর প্রক্রিয়াতেও সাহায্য করে পানি৷ ওজন কমিয়ে রাখতে চাইলেও পর্যাপ্ত পরিমাণে পানির বিকল্প নেই৷
চলুন জেনে নেওয়া যাক খালি পেটে পানি পান করার কিছু উপকারিতা।
১. সকালে প্রতিদিন খালি পেটে পানি খেলে রক্তের দূষিত পদার্থ বের হয়ে যায় এবং ত্বক সুন্দর ও উজ্জ্বল হয়।
২. রাতে ঘুমানোর ফলে দীর্ঘ সময় ধরে হজম প্রক্রিয়ার তেমন কোনো কাজ থাকে না। তাই সকালে ঘুম থেকে উঠে হজম প্রক্রিয়ায় সহায়তা করার জন্য অন্তত এক গ্লাস পানি খেয়ে নেয়া উচিত।
৩. প্রতিদিন সকালে নাস্তার আগে এক গ্লাস পানি খেলে নতুন মাংসপেশি ও কোষ গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হয়।
৪. প্রতিদিন খালি পেটে এক গ্লাস করে পানি খেলে মলাশয় পরিষ্কার হয় যায় এবং শরীর সহজেই নতুন করে খাবার থেকে পুষ্টি গ্রহণ করতে পারে।
৫. যারা ডায়েটের মাধ্যমে ওজন কমাতে চান, তারা অবশ্যই প্রতিদিন সকালে উঠে পানি পানের অভ্যাস করুন। কারণ যত বেশি পানি পান করবেন, তত হজম ভাল হবে এবং শরীরে বাড়তি ফ্যাট জমবে না।
৬. প্রতিদিন সকালে মাত্র এক গ্লাস পানি খেলে বমি ভাব, গলার সমস্যা, মাসিকের সমস্যা, ডায়রিয়া, কিডনির সমস্যা, আথ্রাইটিস, মাথা ব্যাথা ইত্যাদি অসুখ কমাতে সহায়তা করে।
৭. ঘুম থেকে উঠে অনেকের মাথাব্ যথা করে। শরীরে পানির মাত্রা কমে যাওয়া মাথা ব্যথার অন্যতম কারণ। সারা রাত শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি যায় না। তাই সকালে উঠে যদি খালি পেটে পানি পান করা যায় তবে মাথার যন্ত্রণা অনেকটা দূর হয়।
0 comments:
Post a Comment