রংপুরে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের ফাঁসি



 রংপুরে চার বছর আগে এক স্টুডিও ব্যবসায়ীকে হত্যার পর মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার মামলায় ৪ ছিনতাইকারিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন বলে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক মোহাম্মদ রেয়াজুল করিম জানিয়েছেন।


দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন পীরগাছা উপজেলার মহিষমাড়ি গ্রামের সিরাজুল ইসলাম, একই এলাকার জুয়েল, সুমন, আলম এবং বগুড়ার মাটিডালির শাহীন। রায় ঘোষণার সময় এঁদের মধ্যে শুধু সিরাজুল আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন পীরগাছা উপজেলার বড়পানসিয়া গ্রামের সিরাজুল ইসলাম (৩৩), জুয়েল (২৬), সুজন মিয়া (২৫) এবং বগুড়ার শাহিন মিয়া (২৫)। এছাড়া আদালত অপর আসামি আলম মিয়াকে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা দিতে না পারলে তাকে আরও একবছর দণ্ড ভোগ করতে হবে। দণ্ডিতদের মধ্যে একমাত্র সিরাজুল ইসলাম ছাড়া অন্য আসামিরা পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের বড় পানসিয়া গ্রামের স্টুডিও ব্যবসায়ী চুন্নু মিয়া (৪৫) ২০১২ সালের ২৩ আগস্ট রাতে একাই মোটরসাইকেলে করে মিঠাপুকুর উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। মিঠাপুকুরের নীলেরকুঠি এলাকায় পৌঁছলে আসামিরা তাকে কুপিয়ে জখম করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেয়। মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান চুন্নু মিয়া। ২৫ আগস্ট নিহতের বড় ভাই আলতাফ হোসেন বাদি হয়ে ওই পাঁচ আসামির নামে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১৩ ডিসেম্বর মিঠাপুকুর থানার তৎকালীন ওসি রেজাউল করিম পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment