পঞ্চগড়ে হাইওয়ে পুলিশের গুলিতে আহত ১


পঞ্চগড়ে হাইওয়ে পুলিশের গুলিতে আহত ১



পঞ্চগড়ের তেঁতুলিয়া-ঢাকা মহাসড়কে হাইওয়ে পুলিশের গুলিতে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি আহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে তেঁতুলিয়া উপজেলার মাগুরমারি এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশের দাবি, দেলোয়ার হোসেন একাধিক মামলার আসামী ও এলাকার চিহ্নিত ডাকাত। দুপুরে মহাসড়কে নিয়মিত চেকিং চলাকালে দেলোয়ার মটরসাইকেল নিয়ে যাচ্ছিল। এসময় হাইওয়ে পুলিশ তার গাড়ি থামিয়ে চেকিং করতে গেলে সে প্রতিবাদ করে। এক পর্যায়ে স্থানীয় ব্যক্তিদের নিয়ে সে পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ তিন রাউন্ড গুলি ছোঁড়ে। পুলিশের চাইনিজ রাইফেল থেকে ছোঁড়া একটি গুলি দেলোয়ারের পেটের বাম পাশে বিদ্ধ হয়।

পুলিশ দেলোয়ার হোসেনকে প্রথমে আধুনিক সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।


Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment